সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

রংপুর জেলা ডিবি’র অভিযানে মাদকসহ আলোচিত জর্দা শামীম  গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রংপুর জেলা ডিবি অভিযানে মাদকসহ আলোচিত জর্দা শামীম  গ্রেফতার


‎  রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর কোতয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে রংপুর জেলা সদর কোতোয়ালী থানাধীন ০২ নং হরিদেবপুর ইউপির গোকুলপুর চওড়াপাড়া গ্রামস্থ পাগলাপীর বাজার টু জলঢাকা গামী পাকারাস্তা সংলগ্ন শাহী জর্দা কোম্পানি লিমিটেড এর অফিস সংলগ্ন শয়নঘরের ভিতর অভিযান পরিচালনা করে ০৬ ক্যান বিয়ারসহ অভিযুক্ত শামীম আহমেদ ওরফে জর্দা শামীম ও অভিযুক্ত  মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ  এ সংক্রান্তে রংপুর জেলা কোতয়ালী (সদর) থানায় মামলা নং-০৬, তারিখ- ০৭/০৫/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ এর সারণীর ২৪(ক)/৪১ রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রংপুর জেলা পুলিশের ডিবি মামলাটি তদন্ত করছে।  এ বিষয়ে  রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শামিম আহমেদের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ১১টার দিকে রংপুরের পাগলাপীর এলাকায় অবস্থিত একটি তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে একটি পিস্তল, ২৪ রাউন্ড গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ সময় শামিম ও তার ভাই আরিফ আহমেদকে আটক করা হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নির্যাতনের ভিডিও ঘিরে ঝালকাঠিজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে কয়েকজন নারী-পুরুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। দুই ব্যক্তিকে বেঁধে মারধর এবং এক নারীকে লাঞ্ছিত করার দৃশ্য রয়েছে বলে দাবি করেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। যদিও ওই ঘটনার সঙ্গে শামিম আহমেদের সম্পৃক্ততার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews