রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনা আহত-৪জন বাস চালকের পা কেটে উদ্ধার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬



গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনা আহত-৪জন বাস চালকের পা কেটে উদ্ধার।
 গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের পান্তাপাড়া এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনায় বাস চালকের দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
জানা যায়, আজ সকাল ১০ টায় ঢাকা থেকে ছেড়ে আসা “গাইবান্ধা স্পেশাল” নামের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসচালক ভেতরে আটকা পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থার কারণে তার পা কেটে বের করে আনা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews