বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্র্যাচুইটির টাকা আত্মসাতের অভিযোগ ! কালীগঞ্জে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮ ! কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার ! দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) কর্মী সুজন চাকমা নিহত ! সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি । দিনাজপুরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৪  আটক ! মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য ! শ্রেণিকক্ষে বারবার ছাদ ধস: আতঙ্কে দিন কাটছে নগরঘাটা রহমতিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ! গাইবান্ধায় “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা” কার্যক্রমের মতবিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত ! সরকারি স্কুলে ‘অতিরিক্ত ফি আদায়! খণ্ডকালীন শিক্ষকের বেতনের দোহাই, ক্ষুব্ধ অভিভাবকরা !           

শিবগঞ্জে মাদক রেখে ফাঁসানোর প্রতিবাদ ও মুক্তির দাবীতে এলাকাবাসীর মানবববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শত্রুতাবশত মাদকদ্রব্য রেখে ফাঁসানোর প্রতিবাদ ও আটককৃত ব্যক্তির মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী । শনিবার (২ মে) বিকেলে উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাধে শ্যাম দাসের ছেলে শ্রী বিকাশ কুমার দাসের মুক্তির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । আটককৃত ব্যক্তির স্ত্রী দীপালি রাণী দাস বলেন, আমার স্বামী একজন কৃষক, জমি থেকে ঘাস কেটে শুধু গরু পালে । কখনো সিগারেট পর্যন্ত খায়না । অথচ গত ২৪ এপ্রিল কে বা কারা আমার বাড়ির দরজার সামনে মাদক রেখে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে । আমরা আমার সহজ সরল ও নিরপরাধ স্বামী বিকাশ কার দাসের সাজানো মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী করছি । আটককৃত ব্যক্তির মেয়ে পূজা রাণীও একই দাবী করে বক্তব্য রাখেন । এসময় আটককৃত ব্যক্তির প্রতিবেশী ও এলাকার হারুন অর রশিদ, শামসুল হক, আফজাল হোসেন, শ্রী প্রভাত দাস ও সত্য সাহা আটককৃত বিকাশ কুমার দাসকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে এবং তাকে সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ দাবী করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তির দাবী ও দোষী ব্যক্তির বিচার দাবী করেছেন । এসময় এলাকার মুসলিম ও হিন্দু ধর্মের শত শত পুরুষ, নারী, শিশু ও বৃদ্ধ সহ ইমাম, খতিব ও বিভিন্ন পেশাজীবী মানুষ বিকাশ কুমারকে নিরপরাধ ও নির্দোষ দাবী করে মানববন্ধনে অংশ নেয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews