বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬




কুমিল্লার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রথমে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম এম মিজানুর রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক দিলারা শিরিন, চালিভাঙ্গা নৌ ফাড়ির ইনচার্জ মোঃ আজমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি (তপন), ফারুক হোসেন রিপন, মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, যুবদলের সভাপতি মো. আতাউর রহমান ভুঁইয়া এবং মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল হাসান বিপ্লব সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন এবং পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews