সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

শিবালয়ে মিরাজ হত্যাকাণ্ডের মূল আসামিদের আড়ালে রেখে মামলা: অভিযোগ নিহতের পরিবারের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জের শিবালয়ে বালু মহালের বিরোধকে কেন্দ্র করে মিরাজ হোসেন (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার মূল আসামিদের আড়ালের চেষ্টার অভিযোগ এনেছেন। গত ৩ এপ্রিল শিবালয়ের যমুনা নদীর চরাঞ্চল আলোকদিয়ায় গুলি ও কুপিয়ে মিরাজকে হত্যা করা হয়। তিনি পাবনার চর সাহাদিয়ার বাসিন্দা এবং তেওতা বালু মহালের ম্যানেজার ছিলেন। পরিবারের দাবি, ঘটনার দিনেই নিহতের বড় ছেলে তারেক শিবালয় থানায় অজ্ঞাতনামা অভিযোগ করেন। কিন্তু দুইদিন পর (৫ এপ্রিল) স্থানীয় বালু মহালের ঠিকাদার কাউছার আলম খান বাদী হয়ে নতুন করে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা নং-৬ দায়ের করেন। নিহতের পরিবারের অভিযোগ, টাকা ও ক্ষমতার দাপটে তাদের লিখিত অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করা হয়নি। নিহতের ছেলে তারেক বলেন, “আমরা ঘটনার দিনই থানায় ছিলাম। কাউসার আলম ঘটনাস্থলে ছিলেন না, তিনি কিভাবে বাদী হন? আমার বাবা তাঁর সাথে কাজও করতেন না। আমাদের অজ্ঞাতনামা অভিযোগ রেকর্ড না করে তাকে বাদী বানানো হয়েছে।” তিনি আরও বলেন, মামলায় সিরাজগঞ্জের কিছু লোককে আসামি করা হলেও তাদের সঙ্গে বাবার কোনো শত্রুতা ছিল না। বরং কাউসার আলমের লোক শামীম ফকিরের সাথে স্পিডবোট নিয়ে ঝামেলার জেরেই বাবা ভয়ে থাকতেন এবং পালিয়ে পালিয়ে ওখানে যেতেন। পরিবারের দাবি, প্রতি সপ্তাহে ২৫-৩০ হাজার টাকা চাঁদা না দেওয়াতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের বড় ছেলে তারেক প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, “নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।” নিহতের পরিবার আশঙ্কা করছে, স্থানীয় প্রভাবশালী মহল মূল আসামিদের আড়াল করতে চাইছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews