বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬



ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

 

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) :

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  “আপডেট ম্যানেজমেন্ট অব হারপেস ইনফেকশন শীর্ষক একটি সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১.৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে হারপেস সিমপ্লেক্স ভাইরাস ( এইচএসভি-১ এইচএসভি-২) এবং ভ্যারিসেলা-জোস্টার ভাইরাসজনিত সংক্রমণের আধুনিক চিকিৎসা পদ্ধতি, নতুন ওষুধের ব্যবহার, রোগ নির্ণয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চিকিৎসকদের রোগ ব্যবস্থাপনায় সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য ও চিকিৎসা নির্দেশিকা সম্পর্কে অবহিত করাই ছিল এ সেমিনারের মূল উদ্দেশ্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্ক কুন্ডু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব সরকার, মেডিকেল অফিসার ডা. সাদিয়া আফরিন, ডা. মো. জিসানুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এক্সিকিউটিভ এমএসডি মো. সেলিম রেজা এবং  আরএসএম, আহসান হাবিব। সেমিনারে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের চিকিৎসক, নার্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews