1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দৈনিক ভোরের আওয়াজ-এর মেঘনা উপজেলা প্রতিনিধি হিসেবে মুহাম্মদ আবুল কাশেমের যোগদান - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুরে পাহাড়ি ঢলের পূর্বাভাস ঝুঁকিতে সীমান্তবর্তী জনপদ ! স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে  অছি নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা ।

দৈনিক ভোরের আওয়াজ-এর মেঘনা উপজেলা প্রতিনিধি হিসেবে মুহাম্মদ আবুল কাশেমের যোগদান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সরকারি মিডিয়া তালিকাভুক্ত অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক ‘ভোরের আওয়াজ’ পত্রিকায় কুমিল্লার মেঘনা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আবুল কাশেম। গতকাল (রবিবার) তিনি আনুষ্ঠানিকভাবে তার কর্মস্থলে যোগদান করেন।
মুহাম্মদ আবুল কাশেম কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট সমাজসেবক মো: শামসুল হক মাস্টারের সুযোগ্য সন্তান। শিক্ষাজীবনে তিনি আইন বিষয়ে (LL.B) উচ্চতর ডিগ্রিধারী। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড এবং সৃজনশীল লেখালেখির ধারাবাহিকতায় তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হলেন।
পত্রিকাটির প্রধান কার্যালয় থেকে তাকে মেঘনা উপজেলার প্রতিনিধি হিসেবে নিয়োগপত্র প্রদান করা হয়। নিয়োগপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মুহাম্মদ আবুল কাশেম বলেন:
“পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই হবে আমার মূল লক্ষ্য। মেঘনা উপজেলার গণমানুষের সমস্যা, সম্ভাবনা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে আমি বদ্ধপরিকর। এ কাজে আমি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করি।”

তার এই নতুন পথচলায় মেঘনা উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, তার লেখনীর মাধ্যমে মেঘনার অবহেলিত জনপদ ও সাধারণ মানুষের অধিকারের কথা জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে উঠে আসবে।
উল্লেখ্য, মুহাম্মদ আবুল কাশেম ইতিপূর্বে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট