1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মো. আল-আমিন দেওয়ান,কালীগঞ্জ, গাজীপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গাজীপুর-৫ আসনের জন্য বরাদ্দকৃত নগদ ১০ লাখ টাকা দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। সুখে-দুঃখে সর্বদা জনগণের পাশে থাকার এই অটল প্রতিশ্রুতি থেকেই এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ৭টি ও গাজীপুর সদর উপজেলার ১টি মোট ৮টি ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত জনবহুল ও গুরুত্বপূর্ণ গাজীপুর-৫ নির্বাচনী এলাকা। এই বিশাল জনপদের প্রতিটি ঘরে ঈদের আনন্দ ও উৎসবের আলো পৌঁছে লক্ষে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কালীগঞ্জ সরকারি ডাকবাংলোয় সশরীরে উপস্থিত থেকে নিজ হাতে নির্বাচনী এলাকার ২০০ দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ ১০ লাখ টাকা প্রদান করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিস সিনথেটিক শাড়ি, ১০০ পিস থ্রি-পিস এবং ৫০ পিস হাজি রুমাল সংসদ সদস্যের দিক নির্দেশনা অনুযায়ী নির্বাচনী এলাকার তৃণমূলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর কথা ভেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের আনন্দ ও উৎসবের আলো পৌঁছে দেওয়ার জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইতিপূর্বে কোনদিন এভাবে ঈদ উপহার প্রদান করা হয়নি।
এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ্, মো. ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহিম প্রধান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট