1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ভুয়া তথ্যের ভিত্তিতে মামলা, হয়রানির প্রতিবাদে কালিহাতীতে সংবাদ সম্মেলন - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী ভুয়া তথ্যের ভিত্তিতে মামলা, হয়রানির প্রতিবাদে কালিহাতীতে সংবাদ সম্মেলন আড়াইহাজারে এক কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার  ফিরে আসবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সরদার একেএম নাসির উদ্দীন কালু শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় সুলতান সরদারের শুভেচ্ছা আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার ক্লিনিক সিন্ডিকেটের কাছে জিম্মি সরকারি চিকিৎসা তালাবদ্ধ শত কোটি টাকার রোগ নির্ণয় মেশিন কবিতা /লাইলাতুল কদর / লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল

ভুয়া তথ্যের ভিত্তিতে মামলা, হয়রানির প্রতিবাদে কালিহাতীতে সংবাদ সম্মেলন

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের নির্যাতন ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী যুবদল নেতা।

সোমবার (১৬ মার্চ) কালিহাতীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান আহমেদ লিজন। লিখিত বক্তব্যে ভুক্তভোগী রায়হান আহমেদ লিজন বলেন, আমার বাড়ি উপজেলার বল্লা ইউনিয়নের সিঙ্গাইর গ্রামে। কয়েকদিন আগে টাঙ্গাইল সদর থানার সেকেন্ড অফিসার এসআই রাফিউল ইসলাম তার বাড়ির তালা ভেঙে একটি মোটরসাইকেল নিয়ে যান। পরে পুলিশ সেটিকে চোরাই মোটরসাইকেল বলে দাবি করে।তিনি বলেন, তিনি মোটরসাইকেলটি টাঙ্গাইলের বাপ্পু এন্টারপ্রাইজ থেকে বৈধভাবে ক্রয় করেছেন এবং এর সকল বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। গাড়িটির নাম টিভিএস অ্যাপাচি ১৫০ সিসি। যার নাম্বার,টাঙ্গাইল-ল-১২৮৮২৬। বিষয়টি জানার পর তিনি শোরুমের মালিকসহ কয়েকজনকে নিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শন করেন। তিনি অভিযোগ করেন, কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও এসআই রাফিউল ইসলাম তাকে মিথ্যা মামলার ভয়ভীতি, হুমকি ও মানসিক নির্যাতন করতে থাকেন।

রায়হান আহমেদ লিজন বলেন, এ বিষয়ে তার কাছে একটি অডিও রেকর্ড রয়েছে, যেখানে ওই পুলিশ কর্মকর্তা বলেন, গাড়ি আমি কোর্টে পাঠিয়ে দেবো, কোর্ট থেকে গিয়ে নিয়ে আসবি। আমি এসপি, ওসি কাউকেই মানি না।তিনি আরও বলেন, বিষয়টি তিনি বাংলাদেশ পুলিশের আইজি বরাবর লিখিতভাবে অভিযোগ করেন। পরে আইজি মহোদয়ের নির্দেশে সংশ্লিষ্ট সার্কেল অফিসার তদন্ত করেন। তদন্তে মোটরসাইকেলের কাগজপত্র বৈধ বলে প্রমাণিত হলেও তিনি এখনও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রায়হান আহমেদ লিজন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, তার বিরুদ্ধে হয়রানি ও হুমকি বন্ধ এবং তার বৈধ মোটরসাইকেল দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট