1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী ভুয়া তথ্যের ভিত্তিতে মামলা, হয়রানির প্রতিবাদে কালিহাতীতে সংবাদ সম্মেলন আড়াইহাজারে এক কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার  ফিরে আসবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সরদার একেএম নাসির উদ্দীন কালু শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় সুলতান সরদারের শুভেচ্ছা আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার ক্লিনিক সিন্ডিকেটের কাছে জিম্মি সরকারি চিকিৎসা তালাবদ্ধ শত কোটি টাকার রোগ নির্ণয় মেশিন কবিতা /লাইলাতুল কদর / লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল

আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

এফরান আলী, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ)
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসা এক নারী প্রবাসীকে (৩২) ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় মো. জমির আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) বিকেলে গোপালদী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গোপালদী পৌরসভার জালাকান্দী এলাকার ওই নারী প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। দেশে ফেরার পর একই গ্রামের মৃত রূপ মিয়ার ছেলে মো. জমির আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগ নিয়ে জমির আলী বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ পরপর দুই দিন নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে মীমাংসার কথা বলে জমির আলীর চাচাতো ভাই রফিকুল ইসলাম তাদের দুজনকে জমির আলীর বাড়িতে ডেকে নেয়। সেখানে রফিকুল ইসলামের সহযোগিতায় আবারও ওই নারীকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় ধর্ষণের বিষয়টি গোপন রাখার জন্য জমির আলী ও রফিকুল ইসলাম ভিকটিমকে মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রোববার বিকেলে গোপালদী এলাকা থেকে অভিযুক্ত জমির আলীকে গ্রেফতার করে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামি জমির আলীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট