1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি!  কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে! নরসিংদীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট! জমির মালিকের ফ্ল্যাটে ১৫% কর প্রত্যাহার ও নিবন্ধন ব্যয় ৭% করার দাবি রিহ্যাবের! থানায় মাসে ৬০ হাজার টাকা দেই-মাদক ব্যবসায়ী! সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর !

আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এফরান আলী, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ)
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে সাঁতার কাটতে নেমে আবু বকর (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ( ১৪ মার্চ) দুপুর ১২.৩০ টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায়। তার পিতার নাম কবির ভূঁইয়া।

ওই এলাকার হিরা নামে এক ব্যাক্তির বরাত দিয়ে পরিবারের লোকজন জানান, হীরা একটি পুকুরের কাছে একটি টিউবয়েলে গোসল করছিলেন। এমতাবস্থায় শিশু আবুবকর ওই পুকুরে নেমে সাঁতার কাটছিল। কিছুক্ষণের মধ্যে আবুবুকর পুকুরের পানিতে তলিয়ে গেলে তাকে আর দেখা যাচ্ছিল না। পরে সে পানিতে ডুবে গেছে বলে হিরা ডাক চিৎকার করে লোক জড়ো করেন। পরে সবাই মিলে খোঁজাখূঁজি করে আবুবকরকে পুকুরের পানি থেকে তুলে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমম্প্লেক্সে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার আবুবকর কে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনেরা লাশ হাসপাতাল থেকে বাড়ীতে নিয়ে গেছেন বলে হাসপাতাল সূত্র জানায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট