বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ফুলবাড়ীতে স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত: ব্র্যাকের অনন্য উদ্যোগ ! দীঘিনালায় শিক্ষকের অবসর ও জন্মদিন উদযাপনের মাধ্যমে রাজকীয় বিদায় । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ! রাষ্ট্রহীন জীবনে  রোহিঙ্গারা,  নেই কোন নিশ্চয়তা দেশে ফেরার ! কুষ্টিয়ার হরিপুরে বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, আহতদের থানায় আশ্রয়! বইয়ের পাতা থেকে এবার প্রকৃতির অরণ্যে ! কক্সবাজার – চট্টগ্রাম সড়কে ৭১ দূর্ঘটনায় ৭২ মৃত্যু,  কবে মিলবে ৬ লেন ! খোকসা কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান অফিসে দানবাক্স ভেঙে নগদ অর্থ চুরি ! লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা ! ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার করা যাবে আবেদন ।

বাগমারায় প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
রাজশাহীর বাগমারায় মুঠোফোনে গেম খেলতে দেওয়া ও চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ করার চেষ্টার, অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে এই ঘটনা ঘটে। ওই তরুণের নাম ইমরান হোসেন আলভী (২৩)। সাজুড়িয়া দত্তপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পেশায় নির্মাণ শ্রমিক সে।

পুলিশ জানায়, শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। ওখানকার একটি দোকানে  বসে ফোন টিপছিলেন আলভী। শিশুটি তার কাছে গেলে তাকে ফোনে গেম খেলতে দেওয়ার প্রলোভন দেখান। এছাড়াও দোকান থেকে চকলেট কিনে দেওয়ার কথাও বলেন।

এসব প্রলোভন দেখিয়ে ওই দোকান থেকে কিছু দূরে তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে শিশুকে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশু চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।

বাগমারা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের করা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews