বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় শিক্ষকের অবসর ও জন্মদিন উদযাপনের মাধ্যমে রাজকীয় বিদায় । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ! রাষ্ট্রহীন জীবনে  রোহিঙ্গারা,  নেই কোন নিশ্চয়তা দেশে ফেরার ! কুষ্টিয়ার হরিপুরে বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, আহতদের থানায় আশ্রয়! বইয়ের পাতা থেকে এবার প্রকৃতির অরণ্যে ! কক্সবাজার – চট্টগ্রাম সড়কে ৭১ দূর্ঘটনায় ৭২ মৃত্যু,  কবে মিলবে ৬ লেন ! খোকসা কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান অফিসে দানবাক্স ভেঙে নগদ অর্থ চুরি ! লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা ! ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার করা যাবে আবেদন । বড়লেখায় বিজিবির সফল অভিযান বিপুল অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার !

কুষ্টিয়ার হরিপুরে বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, আহতদের থানায় আশ্রয়!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কুষ্টিয়ার হরিপুরে বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, আহতদের থানায় আশ্রয়!

শেখ মোঃ আকরাম হোসেন খোকসা কুষ্টিয়া :

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার হরিপুর এলাকায় অবৈধ বালুঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পর আহতরা নিরাপত্তার জন্য কুমারখালি থানায় আশ্রয় নেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হরিপুর এলাকায় বালু উত্তোলন ও বালুঘাট নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে হঠাৎ করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এসময় দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হন বলে জানা গেছে।  পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা এগিয়ে আসেন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি বেগতিক দেখে আহতরা কুমারখালি থানায় গিয়ে আশ্রয় নেন।এ বিষয়ে কুমারখালি থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews