1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অভিযানে ১কোটি ১৩লক্ষ ৮০হাজার টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ।  গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু! গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। 

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ (সোমবার)।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই দুটি আসনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ২ মার্চ (সোমবার)।রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ৫ মার্চ।মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ। আর আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ।প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৫ মার্চ।এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আলাদা প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৬ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত ৪১ বগুড়া-৬ আসনে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদেরকে নির্বাচন কমিশন আহ্বান জানাচ্ছে এবং নির্বাচনের সময়সূচি ঘোষণা করছে।

অন্যদিকে, শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা ১৪৫ শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর বৈধভাবে মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত এলাকা একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারদেরকে আহ্বান জানাচ্ছে এবং নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণা করছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত বছরের ১১ ডিসেম্বর নির্বাচনী (ত্রয়োদশ জাতীয় সংসদ) সময়সূচি ঘোষণার পর ইতোপূর্বে যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছে তাদেরকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না।

 

সূত্র:  অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট