সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬




এতিম ও অসহায় দুই’শ মাদ্রাসা শিক্ষার্থীর জন্য ইফতারও রাতের খাবারের আয়োজন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয়উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। ১০ রমজান নোবিপ্রবি সংলগ্ন বাংলাবাজার দারুল উলূমহোসাইনিয়া মাদ্রাসা ও এমিতখানায় ব্যক্তিগত উদ্যোগে তিনি এ আয়োজন করেন। ইফতারের আগে বিশেষ আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা রুহুল আমিন। বিশেষ আলোচনায় নোবিপ্রবি উপাচার্য বলেন, এখানে কোমলমতি শিশুরা সারা বছর পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াত করে থাকে। গত বছরের ন্যায় এবারও আমরা তাদের সঙ্গে ইফতার করতে এসেছি। আল্লাহ যেনো আমাদের ইফতারকে কবুল করেন। একই সঙ্গে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। সৎ এবং হালাল পথে চলার তৌফিক দান করেন। আমরা যে পড়াশোনা করছি এবং যে জ্ঞান অর্জন করছি তার একটাই লক্ষ্য আমরা যেনো সুনাগরিক হই এবং দেশের ও দশের জন্য আমরা যেনো কাজ করতে পারি। সেই জায়গা থেকেই আজকের ইফতারে আমরা দোয়া করবো আল্লাহ যাতে আমাদের দোয়াগুলো কবুল করেন।
একজন সুনাগরিক হিসেবে আমরা যেনো দেশের সেবা করতে পারি। সৎ নাগরিক হিসেবে মানুষের জন্য কাজ করতে পারি। এ সময় তিনি আরও বলেন, আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জনাই এমন সুন্দরএকটি আয়োজনের জন্য। একই সঙ্গে আমি অনুরোধ করবো আমাদের যারা করআন শিখছে তাদেরকে কিছু হাতের কাজ যদি শেখানো যায় যাতে তারা দুনিয়াবী কাজের সঙ্গেও অভ্যস্ত হতে পারে। এতে তাদের রুটি-রুজির একটি সুন্দর ব্যবস্থাও হবে। সে জায়গাগুলোতে আপনারা চিন্তা করবেন এবং সেখানে যদি আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু করার থাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। ইফতার অনুষ্ঠানে অন্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান, মাদ্রাসা পরিচালনা বোর্ডের সভাপতি হাজী আব্দুর রবসহ নোবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও মাদ্রাসার আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews