সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাজিলে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি লিটন, সাধারণ সম্পাদক ওয়াহিদ  শেখ হাসিনা বাংলাদেশে একটি তান্ডব পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত …… জহির উদ্দিন স্বপন শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য দিনাজপুরে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাগরে ভাসানোর আগেই পাচারকারীদের  ছক বানচাল,টেকনাফে উদ্ধার  ৮ আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রে সুরক্ষা নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন সংকটে বাংলাদেশের চলচ্চিত্রশিল্প, আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে সম্ভাবনা রাজশাহী মহনপুরে নারী হত্যাকাণ্ড: সন্দেহভাজন  আটক ১ জন টেকনাফ  সীমান্তে অস্ত্র – বিস্ফোরকের চালান আটক,তদন্তে  আইনশৃঙ্খলা  বাহিনী, শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুলকে চূড়ান্ত সতর্কবার্তা

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬



অষ্টম জাতীয় ভোটার দিবস’ আজ ২ মার্চ (সোমবার)। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।

যদিও অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।ইসির এ সংক্রান্ত আদেশে বলা হয়, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসস’কে জানান, অষ্টম জাতীয় ভোটার দিবস ২ মার্চ পালন করা হবে। তবে এ উপলক্ষ্যে কোনো কর্মসূচি থাকবে না। কারণ ইসি জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে।

পরবর্তীতে এসব কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ১ হাজার ২৩২।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews