ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়
ভোরের আওয়াজ ডেস্ক
প্রকাশিত:
সোমবার, ২ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক নিউজ ডেস্ক : লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরাইল তাদের আক্রমণ আরও জোরদারের হুমকি দিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ও দক্ষিণ লেবাননে ‘ইসরাইলি শত্রুর বিমান হামলায়’ প্রাথমিক হিসাবে ৩১ জন নাগরিক নিহত ও ১৪৯ জন নাগরিক আহত হয়েছেন।