1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত ! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি ! ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশভাউচার পেলেন সোহাগ খান ! জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ! সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ! আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ! ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাবি ! বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

মো. আল-আমিন দেওয়ান কালীগঞ্জ (গাজীপুর) :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

মাদক কোনো শান্তি দেয়না, পরিবারকে তছনছ করে ফেলে। যারা মাদকের সাথে সম্পৃক্ত, সেবন করেন। তারা নিজেরা শান্তিতে নাই। তারা পিতামাতাকে মানে না, গুরুজনকে শ্রদ্ধা করে না, বড়দের মান্য করে না। যেই ছেলে মাদক সেবন করে, চাদাবাজি করে বেয়াদবি করে, সেই ছেলে বাবা-মাকে মারতে যায়। যারা অভিভাবক আছেন আপনারা শক্ত হন। মাদকের বিরুদ্ধে কঠিন

ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, আহবায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর কবির, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকইয়াছিন মোল্লা, উপজেলা জাসাস এর সাবেক সভাপতি আরিফ আমান ভূইয়া সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা  জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনির্চাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু’র সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট