
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগের নেতৃত্ব দেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমাদুল হাসান।
রমজানের তাৎপর্য ও সংযমের চেতনা ধারণ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান বলেন, “রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপকারভোগী পরিবারের সদস্যরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, রমজানের সময় এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক ও স্বস্তিদায়ক।
উল্লেখ্য, খোকসা উপজেলা প্রশাসন প্রতি বছরই রমজানসহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শেখ মোঃ আকরাম হোসেন খোকসা কুষ্টিয়া