1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সংরক্ষিত নারী আসনে এমপি'র দৌড়ে মেহেন্দিগঞ্জের দুই নারী নেত্রী - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

সংরক্ষিত নারী আসনে এমপি’র দৌড়ে মেহেন্দিগঞ্জের দুই নারী নেত্রী

আতিকুর রহমান , মেহেন্দিগঞ্জ :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
আসন্ন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে দৌঁড়ঝাপ শুরু করেছেন মেহেন্দিগঞ্জে দুই নারী নেত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সারাদেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সংরক্ষিত নারী সংসদ সদস্য পদ। বিশেষ করে  বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াইয়ে থাকা নেত্রীদের নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। সরকার গঠনের পর সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন রমজান মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগী ও আন্দোলন সংগ্রামে সক্রিয় নারী নেত্রীরা মনোনয়ন পাওয়ার দৌঁড়ে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। দলীয় নেত্রীরা বলছেন, বিগত ১৭ বছর রাজপথে যাদের ভূমিকা ছিল তারাই সংরক্ষিত নারী আসনের প্রকৃত দাবিদার হওয়া উচিত। সমর্থকদের দাবি,দীর্ঘদিনের সাংগঠনিক অবদান,নেতৃত্বের গুণাবলী ও ত্যাগের মূল্যায়ন করে নারী নেত্রীদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। তারা আরও বলেন, মনোনয়নের ক্ষেত্রে ত্যাগীদের মূল্যায়ন করা না হলে ভবিষ্যতে কোন নেতা-নেত্রীরা নিজেদের জীবনবাঁজি রেখে দলের জন্য ত্যাগ স্বীকার করতে আর আগ্রহ দেখাবেনা। খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন সংরক্ষিত নারী আসনে এমপি হবার জন্য ইতিমধ্যে মেহেন্দিগঞ্জের যেই দুইজন নারী নেত্রী দৌঁড়ঝাপ শুরু করেছেন তাদের একজন হলেন, ঢাকা বরিশালসহ সকল আন্দোলন সংগ্রামে অংশ গ্রহনকারী নির্যাতিত নেত্রী, বরিশাল উত্তর জেলা মহিলা দল সভাপতি ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-আহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর চৌধুরী শরিফা নাসরিন এবং অন্যজন হলেন,জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালমা আক্তার বিনু। যার পৈতৃক বাড়ী মেহেন্দিগঞ্জের উলানিয়া উত্তর ইউনিয়নে। দুইজনই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সালমা আক্তার বিনু বলেন,আন্দোলন সংগ্রামের প্রতিটা কর্মসূচিকে জীবনের ঝুকি নিয়ে অংশ গ্রহন করেছি। অনেকবার নির্যাতনের শিকার হয়েছি। সময় এসেছে আমার বিগত দিনের শ্রম ও ত্যাগের মূল্যায়ন করার। দল যদি সেটা সঠিক মাপকাঠিতে করেন,তবে আমি শতভাগ আশাবাদি। অপরদিকে চৌধুরী শরিফা নাসরিন বলেন, দলের দুঃসময়ে দীর্ঘদিনের ত্যাগ ও কঠোর পরিশ্রমের মূল্যায়ন হিসাবে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে দলের পক্ষ থেক মনোনয়ন দিবেন বলে আমি বিশ্বাস করি। এবিষয়ে দলের অবস্থান পরিস্কার করে বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে জনগনের সঙ্গে সম্পৃক্ততা,দলের প্রতি ত্যাগ এবং সাংগঠনিক দক্ষতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। সালমা আক্তার বিনুর জন্ম মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়নে হলেও তার বেড়ে ওঠা ঢাকাতে। সেখানেই তিনি আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেছে। অপরদিকে চৌধুরী শরিফা নাসরিন দীর্ঘদিন ধরে বরিশালের তৃণমূল রাজনীতিতে সক্রিয় থেকে রাজপথের আন্দোলনে ভূমিকা পালন করেছেন। সাবেক এই কাউন্সিলর মাঠ পর্যায়ে মহিলা দলকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন। দুজনের অনুসারিদের প্রত্যাশা দলের হাই কমান্ড তাদের এই দীর্ঘদিনের রাজনৈতিক শ্রমের যথাযথ মূল্যায়ন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট