
ভাষা দিবস
বাংলা আমার মাতৃভাষা
জন্মভূমি বাংলাদেশ।
বাংলা আমার গর্ব মর্ম
বাংলা আমার ভালোবাসা।
এই ভাষারই জন্য বীর সন্তানেরা
দিয়েছে প্রাণ দিয়েছে জীবনবলি।
সালাম রফিক জব্বর বরকত
হাজার মায়ের বীর সন্তানের জীবনের
বিনিময়ে আমার এ বাংলা ভাষা।
বাংলা ভাষা শহীদ বীর সন্তানদের
জয়ের নিশান মুক্ত স্বাধীন বাংলাদেশ।
বাংলা আমার মুখের ভাষা।
বাংলা আমার সর্ব আশা।
সৃষ্টি সুখের উল্লাসে বিজয় নিশান
লাল সবুজের পতাকা।