1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নালিতাবাড়ির যোগানিয়া ইউপি চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হওয়ার ঘোষণা রাকিবুল ইসলাম তালুকদারের - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

নালিতাবাড়ির যোগানিয়া ইউপি চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হওয়ার ঘোষণা রাকিবুল ইসলাম তালুকদারের

রণবীর সরকার,  শেরপুর (উত্তর)
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০ নম্বর যোগানিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম তালুকদার। বুধবার বিকেলে যোগানিয়া ইউনিয়নের স্থানীয় এক সভায় তিনি এ ঘোষণা দেন।

ঘোষণাকালে রাকিবুল ইসলাম তালুকদার বলেন, যোগানিয়া ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও মাদকমুক্ত ইউনিয়নে রূপান্তর করাই তাঁর লক্ষ্য। তরুণদের সম্পৃক্ত করে শিক্ষা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদান এবং যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

রাকিবুল ইসলাম তালুকদার আরও বলেন, তিনি একটি দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক পরিষদ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন এবং তাঁদের প্রত্যাশা পূরণ সম্ভব বলে তিনি মনে করেন।

দলীয় সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ছাত্রদল ও দলের সিনিয়র নেতৃবৃন্দের আন্তরিক সমর্থন পেলে জনগণের প্রত্যাশা পূরণে আরও সফল হওয়া যাবে। এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা এবং শিক্ষার্থীদের সহায়তায় তাঁর ভূমিকা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সমর্থকদের দাবি, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১০ নম্বর যোগানিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি।এদিকে, প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রার্থী হিসেবে রাকিবুল ইসলাম তালুকদারের অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট