1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাণিজ্যমন্ত্রীকে নাসিবের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

বাণিজ্যমন্ত্রীকে নাসিবের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করায় মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে নাসিবের পক্ষ থেকে এই শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সাক্ষাতে নাসিবের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি মির্জা নুরুল গণি শোভন এবং নাসিব সংস্কার কমিটির আহ্বায়ক মির্জা মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি এ.কে.এম মুজিবুর রহমান, পরিচালক খলিলুজ জামান, কেন্দ্রীয় সাধারণ পর্ষদের সদস্য এ.বি.এম সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পখাতের উন্নয়ন, উদ্যোক্তাবান্ধব নীতিনির্ধারণ এবং সরকার ও নাসিবের মধ্যে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা শিল্পখাতকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করতে নীতিগত সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

নাসিব নেতারা আশা প্রকাশ করেন, মাননীয় মন্ত্রীর নেতৃত্বে দেশের বাণিজ্য ও শিল্পখাত, বিশেষ করে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পখাত আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট