1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল মা-মেয়ের প্রাণ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল মা-মেয়ের প্রাণ

মোঃ আশরাফুল ইসলাম , পঞ্চগড়
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের প্রাণহানি ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের নতুন বন্দর এলাকায় দেবীগঞ্জ থেকে ঢাকাগামী নাদের পরিবহনের একটি নাইট কোচের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেবীগঞ্জ পৌরসভার বাসিন্দা আজাদের স্ত্রী মমতা (৩৭) এবং তাদের কন্যা মুনতাহা (৭)। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতা ও মুনতাহাকে মৃত ঘোষণা করেন। আহত মনিরুল ও মোবাশ্বিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর কোচসহ চালককে আটক করা হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে. এম. মনিরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট