
উপজেলার এক কৃষকের জমির সরিষা জোরপূর্বক কেটে নেওয়ার ঘটনায় এক যুবদল নেতা আনোয়ার হোসেন ফিদাকে গ্রেফতার করেছে পুলিশ। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দলবল নিয়ে জমিতে গিয়ে সরিষা কাটতে শুরু করে। ভুক্তভোগী বাধা দিতে না পেরে জরুরি সেবা নম্বরে ফোন করেন। পুলিশ পৌঁছানোর আগেই তারা কাটা ফসল নিয়ে চলে যায়।
পরে পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ির সামনে স্তুপ করে রাখা সরিষা উদ্ধার করে জব্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।