1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হজযাত্রীদের মাতা-পিতার মতো খেদমত করতে হবে : ধর্মমন্ত্রী কায়কোবাদ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

হজযাত্রীদের মাতা-পিতার মতো খেদমত করতে হবে : ধর্মমন্ত্রী কায়কোবাদ

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের মাতা-পিতার মতো খেদমত করতে হবে। হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়।

আজ সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে তিনি হজ গাইডদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ গাইডদের প্রতি অনুরোধ জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের রাজী-খুশি করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দিবেন।

হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শৈথিল্য বা উদাসীনতা পরিহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এ সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু, সাবলীল ও মসৃণ হয় সে বিষয়ে সকলকে শতভাগ আন্তরিক হতে হবে।

ধর্মমন্ত্রী ২০২৬ সালে সরকারি-বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবাদানকারী তিনজন হজগাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন তিনি।

এসময় হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট