1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জনগণ আপনাদের কাছে ভালো ব্যবহার চায়  তারাগঞ্জের নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

জনগণ আপনাদের কাছে ভালো ব্যবহার চায়  তারাগঞ্জের নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

মোঃ আলমগীর হোসেন লেবু , রংপুর 
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
0-0x0-0-0#
রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণ সর্বপ্রথম সম্মানজনক আচরণ ও সৌজন্যপূর্ণ ব্যবহার প্রত্যাশা করে। নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা জনসেবার মান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি, অবহেলা বা অসৌজন্যমূলক আচরণের শিকার না হন সেদিকে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, সরকারি সেবার মান শুধু কাজের গতির ওপর নির্ভর করে না কর্মকর্তাদের আচরণও সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন নাগরিক যদি সম্মান পায়, তার কথা মনোযোগ দিয়ে শোনা হয় এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তাহলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বহুগুণে বৃদ্ধি পায়। তিনি উল্লেখ করেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে দায়িত্ব পালন করলে উন্নয়ন কার্যক্রমের সুফল প্রকৃতপক্ষে জনগণের কাছে পৌঁছাবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সঙ্গে সমন্বয় ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সড়ক উন্নয়ন, কৃষি সহায়তা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক সেবা সহজীকরণের বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। নবনির্বাচিত এমপি এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট