1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা: মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের  সুবর্ণচরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান,৫ প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা   জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা দলের ‘ন্যায্যমূল্যের দোকান’ উদ্বোধন: সাধারণ মানুষের মাঝে স্বস্তি চাঁদা না দেওয়ায় বাউফলে তরমুজ চাষী বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ,গুরুতর আহত মৌলভীবাজারে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার  জনাব আক্রাম হোসেন “গোল্ডেন পিস অ্যাওয়ার্ড–২০২৬” এ ভূষিত।  মাতৃভাষা দিবসে গাজীপুর শাহীন ক্যাডেট স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা সৌদি প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার ২ হাজার অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাত্ভাষা দিবস উদযাপন জনগণ আপনাদের কাছে ভালো ব্যবহার চায়  তারাগঞ্জের নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

সুবর্ণচরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান,৫ প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা   জরিমানা

 মোঃ আবদুল আজিজ,  নোয়াখালী 
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কয়েকটি বাজারে তদারকিতে বের হন উপজেলা নির্বাহী অফিসার।পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি কার্যক্রম শুরু করতে দেখা গেছে সুবর্ণচর উপজেলা প্রশাসনের টিমকে।
 গত বৃহস্পতিবার  (১৯ ফেব্রুয়ারি) দুপুরবেলা উপজেলার  চরবাটা খাসেরহাট বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ইউএনও আকিব ওসমান।পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়াসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন ইউএনও।এ সময় খেজুর, ছোলা, সয়াবিন তেলের দাম সরকার নির্ধারিত দামে বিক্রি করতে নির্দেশনা দেন। এ সময় নিত্যপণ্যের দাম দৈনিক না টানানো, মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য ও ব্রেকিং সোড়া সহ কিছু পণ্য উপস্থিত বের করা ২ প্রতিষ্ঠান থেকে এবং জব্দ করা হয়। পরে জনসম্মুখে পণ্য গুলো বিনষ্ট করা হয়। প্রাথমিক সতর্কতা মূলক ৫ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলেন।এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।মাঝে মাঝে বাজার তদারকি হলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে এবং মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে বলে জানান ক্রেতারা।বাজার তদারকি শেষে ইউএনও সাংবাদিকদের উদ্দেশে বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা নেওয়া বরদাশত করা হবে না। ভোক্তাদের স্বার্থে পর্যায়ক্রমে পুরো রজমান মাসে প্রশাসন প্রতিটি বাজার মনিটরিং করবে। কেউ অনিয়ম করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।তা ছাড়া বাজারগুলোতে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা জম্মনিবন্ধন কর্মকর্তা মোঃ রায়হান, সাংবাদিকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট