1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা: মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের  সুবর্ণচরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান,৫ প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা   জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা দলের ‘ন্যায্যমূল্যের দোকান’ উদ্বোধন: সাধারণ মানুষের মাঝে স্বস্তি চাঁদা না দেওয়ায় বাউফলে তরমুজ চাষী বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ,গুরুতর আহত মৌলভীবাজারে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার  জনাব আক্রাম হোসেন “গোল্ডেন পিস অ্যাওয়ার্ড–২০২৬” এ ভূষিত।  মাতৃভাষা দিবসে গাজীপুর শাহীন ক্যাডেট স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা সৌদি প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার ২ হাজার অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাত্ভাষা দিবস উদযাপন জনগণ আপনাদের কাছে ভালো ব্যবহার চায়  তারাগঞ্জের নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

মৌলভীবাজারে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার 

আশিকুর রহমান চৌধুরী :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
ভাষা আন্দোলনের ৭৪ বছর পেরিয়ে গেলেও মৌলভীবাজার জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আজও নির্মিত হয়নি কোনো স্থায়ী শহীদ মিনার। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। সচেতন মহলের আশঙ্কা, শিক্ষা জীবনেই শ্রদ্ধা নিবেদনের সুযোগ না পেলে ভবিষ্যৎ প্রজন্ম ভাষা আন্দোলনের চেতনা ও দেশপ্রেম থেকে বিমুখ হতে পারে।
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় মোট ১ হাজার ৫১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪৪৮টিতে শহিদ মিনার থাকলেও ৬০৩টি বিদ্যালয়ে স্থায়ী শহিদ মিনার নেই। একই চিত্র জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার না থাকায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শহীদদের শ্রদ্ধা জানাতে যদি বাধাগ্রস্ত হয় তাহলে আগামী প্রজন্ম শহীদদের সম্মান করতে ভুলে যাবে, যা ভাষা শহীদদের জন্য অসম্মানজনক বলে মনে করছেন সচেতন নাগরিকরা।খোঁজ নিয়ে জানা গেছে, জেলার এসব প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে অস্থায়ী কাঠামো তৈরি করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে ভাষা আন্দোলনের চেতনা শিক্ষার্থীদের মাঝে যথাযথভাবে তুলে ধরতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।শিক্ষার্থীরা আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাদের স্কুলে শহীদ মিনার না থাকায় একুশে ফেব্রুয়ারিতে আমরা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে পারি না। আমাদের দাবি, প্রতিটি স্কুলে যেন দ্রুত শহীদ মিনার নির্মাণ করা হয়।
স্থানীয়রা জানান, শহিদ মিনার না থাকায় অনেক বিদ্যালয়ে কলাগাছ, বাঁশ ও কাগজ দিয়ে প্রতীকী মিনার নির্মাণ করে ফুল দিয়ে ভাষা শহিদদের স্মরণ করা হয়। আবার কিছু শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানের শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানান।
শিক্ষক ও অভিভাবকদের দাবি, ভাষা আন্দোলনের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে দ্রুত সব বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ করা হোক।বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি কল্যাণ দেব জীবন বলেন, শহিদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। শিক্ষার্থীরা যদি নিজ বিদ্যালয়েই শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারে, তাহলে তাদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা আরও গভীরভাবে গড়ে উঠবে।কমলগঞ্জ উসমানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরি দে জানান, তাদের বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শহিদ মিনার নেই। আবেদন করা হলেও এখনো কোনো ব্যবস্থা হয়নি। একটি স্থায়ী শহিদ মিনার প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, জেলার প্রায় অধিকাংশ বিদ্যালয়ে স্থায়ী শহিদ মিনার নেই। এ বিষয়ে নতুন সরকারের কাছে প্রতিটি বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ তৈরির প্রস্তাব পাঠানে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট