রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

চাঁদা না দেওয়ায় বাউফলে তরমুজ চাষী বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ,গুরুতর আহত

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬



পটুয়াখালীর বাউফল উপজেলায় চাঁদা না দেওয়ায় মো. আনোয়ার হাওলাদার (৩৯) নামে এক কৃষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশালে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব এলাকার বাসিন্দা আনোয়ার হাওলাদার প্রায় ৫০ কানি জমি একসনা কবলা নিয়ে তরমুজ চাষ করে আসছিলেন। চাষাবাদ শুরুর পর থেকেই একটি সংঘবদ্ধ চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বলে পরিবারের অভিযোগ। চাঁদা না দিলে জমিতে তরমুজ চাষ করতে দেওয়া হবে না এবং ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়া হবে বলেও তাকে হুমকি দেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে একদল ব্যক্তি লাঠি, লোহার রড, জিআই পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে ক্ষেতের পাশের কুঁড়েঘরে ঢুকে আনোয়ার হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা অন্যদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।এছাড়া হামলাকারীরা তরমুজ ক্ষেতের গাছপালা নষ্ট করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে বলেও দাবি করেছেন স্বজনরা। পাশাপাশি দাবিকৃত চাঁদা না দিলে জমি থেকে কোনো তরমুজ বিক্রি করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় আনোয়ার হাওলাদারকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews