1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা: মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের  সুবর্ণচরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান,৫ প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা   জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা দলের ‘ন্যায্যমূল্যের দোকান’ উদ্বোধন: সাধারণ মানুষের মাঝে স্বস্তি চাঁদা না দেওয়ায় বাউফলে তরমুজ চাষী বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ,গুরুতর আহত মৌলভীবাজারে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার  জনাব আক্রাম হোসেন “গোল্ডেন পিস অ্যাওয়ার্ড–২০২৬” এ ভূষিত।  মাতৃভাষা দিবসে গাজীপুর শাহীন ক্যাডেট স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা সৌদি প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার ২ হাজার অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাত্ভাষা দিবস উদযাপন জনগণ আপনাদের কাছে ভালো ব্যবহার চায়  তারাগঞ্জের নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ২২ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতৃবৃন্দ।

এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা।এর আগে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে বলা হয়, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে’ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে’ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।

এ সময় ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যগণ তার সঙ্গে অংশগ্রহণ করবেন।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট