1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের - একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের – একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

খাগড়াছড়ির দীঘিনালায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী এক শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামানের তত্ত্বাবধানে নিজ নিজ বাড়ি থেকে হাতে বানানো ফুলের তোড়া নিয়ে প্রভাতফেরিতে অংশ নেয়। পরে তারা দীঘিনালার হলুদ চত্বর থেকে প্রায় এক কিলোমিটার পথ প্রভাতফেরি শেষে দীঘিনালা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছিল গভীর শ্রদ্ধাবোধ ও শৃঙ্খলাবোধের চিত্র। ছোট ছোট শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।বিদ্যালয় সূত্রে জানা যায়, শিশুদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়।
প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই মহান ভাষা শহীদদের ইতিহাস জানানো আমাদের নৈতিক দায়িত্ব।ব্যতিক্রমধর্মী এ উদ্যোগটি এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট