1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জনাব আক্রাম হোসেন "গোল্ডেন পিস অ্যাওয়ার্ড–২০২৬” এ ভূষিত।  - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

জনাব আক্রাম হোসেন “গোল্ডেন পিস অ্যাওয়ার্ড–২০২৬” এ ভূষিত। 

জাহিদ হাসান :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
জামালপুর সদর উপজেলার ৮ নং বাঁশচড়া ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মোঃ আক্রাম হোসেন তাঁর সাংগঠনিক দক্ষতা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ “মহান আন্তর্জাতিক মাতৃভাষা গোল্ডেন পিস অ্যাওয়ার্ড–২০২৬” এ ভূষিত হয়েছেন।
গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে অমর একুশে স্মৃতি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মাতৃভাষার চেতনা লালন, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে অবদানের জন্য বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে।
মোঃ আক্রাম হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে ৮ নং বাঁশচড়া ইউনিয়নে দলীয় কার্যক্রম সুসংগঠিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
সম্মাননা প্রাপ্তির পর তিনি আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ অর্জন তাঁর ব্যক্তিগত নয়, বরং ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও তিনি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট