1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মোকামতলা মডেল প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মোকামতলা মডেল প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়ার মোকামতলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় মোকামতলা ভাই ভাই নিউ মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

সাধারন সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোকামতলা মডেল প্রেস ক্লাবের সভাপতি খালিদ হাসান। এসময় তিনি ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার মর্যাদা ও নতুন প্রজন্মের মাঝে ভাষা চর্চা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক রফিকুল ইসলাম,কনক দেব, হারুনুর রশিদ লিটন, শফিউল আলম ডিউ,রফিকুল ইসলাম মাস্টার, ওয়াসিম আহমেদ, মিনহাজ আলী,সাবিত হোসাইন, রায়হান আলী,রুবেল, তারেক প্রমুখ।

বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার ও সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।পরে আলোচনা সভা শেষে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট