1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পঞ্চগড়ের বোদা'য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল, এলাকায় চাঞ্চল্য - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল, এলাকায় চাঞ্চল্য

মোঃ আশরাফুল ইসলাম,  পঞ্চগড়
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত ভোজ্যতেলের কার্টুনে তেলের বদলে পানিভর্তি বোতল পাওয়ার অভিযোগ উঠেছে পঞ্চগড়ের বোদায়। ঘটনাটি গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাতখামার খাদ্য গুদামে ঘটে, যা এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
জানা গেছে, রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আমদানিকৃত ও সরবরাহকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস আনোয়ারা ট্রেডার্স এর মাধ্যমে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর সাতখামার খাদ্য গুদামে সংরক্ষণের জন্য পাঠানো হয়।
গুদামে পণ্য আনলোড করার সময় শ্রমিকদের কাছে একটি কার্টুন অস্বাভাবিক ভারী মনে হলে সন্দেহের সৃষ্টি হয়। পরে কার্টুন খুলে দেখা যায়, ভেতরে টিসিবির স্টিকারযুক্ত নয়টি বোতলে তেলের পরিবর্তে পানি ভরা। বিষয়টি নিশ্চিত করেন সাতখামার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম। তিনি জানান, ঢাকা মেট্রো-ট ১৪-৫৪৪৬ নম্বর প্লেটযুক্ত টিসিবির পণ্যবাহী ট্রাকটি চালান অনুযায়ী গ্রহণ করা হলেও আনলোডের সময় এই অনিয়ম ধরা পড়ে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং ট্রাকটি জব্দ রাখা হয়েছে।
বোদা উপজেলা টিসিবির প্রতিনিধি শিবু বলেন, বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে জানানো হলে তারা অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে ট্রাকচালক মইনুল ইসলাম দাবি করেন, তিনি দিনাজপুরের কাহারোল গুদাম থেকে পণ্য বোঝাই করে দেবীগঞ্জ ও বোদায় পৌঁছে দিয়েছেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।এ প্রসঙ্গে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, লিখিত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর টিসিবি কার্ডধারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান আগে থেকেও নিম্নমানের পণ্য সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তবে এসব অভিযোগের কার্যকর তদারকি হয়নি বলেও তাদের দাবি।নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দ সহায়তার পণ্য নিয়ে এমন অনিয়মের অভিযোগ জনমনে প্রশ্ন তুলেছে সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে।এখন সবার দৃষ্টি প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট