1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুলিশকে জনগণের বন্ধু হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণ রাত ৯টা ৪৫ মিনিটে আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর মন্ত্রিসভায় ফজলুল হক মিলন না থাকায় হতাশ কালীগঞ্জের মানুষ মেহেন্দিগঞ্জে পল্লীবিদ্যুতের খামখেয়ালির বিরুদ্ধে এক অসুস্থ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রাহেনা করিম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বই ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান হয়েছে  বাউফলে যুবকের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার বান্দরবানের লামায় আওয়ামী লীগের নেতা কর্তৃক হিল ভিডিপি কমান্ডার দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ  কবিতা / বসন্ত / লায়ন মোঃ গনি মিয়া বাবুল নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ের তালা খুলে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

রাহেনা করিম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বই ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান হয়েছে 

মো : মানিক :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশেষ অতিথি আশিকুর রহমান আশিক ও প্রধান শিক্ষক শিক্ষক মন্ডলীগণ২০২৫ সালে প্রতিষ্ঠিত Rehena Karim Foundation এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ রায়হান রাজু। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনটি অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্প Rehena Karim Samaj Kalyan School একটি অলাভজনক প্রতিষ্ঠান, যেখানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ৪০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।চেয়ারম্যান মোঃ রায়হান রাজু বলেন, “আমাদের মূল স্লোগান হলো ‘From Food to Future’। আমরা শিশুদের ছোটবেলা থেকেই তথ্যপ্রযুক্তি শেখানোর মাধ্যমে তাদের দক্ষ করে তুলতে চাই। কম্পিউটার ও প্রযুক্তি শিক্ষা শেখার পর, একদিন তারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবে বা আইটি খাতে ক্যারিয়ার গড়তে পারবে।”
ফাউন্ডেশনের লক্ষ্য হলো—
•সবার জন্য বিনামূল্যে শিক্ষা
•দারিদ্র্য দূরীকরণ
•অসহায় মানুষের সহায়তা
•বিনামূল্যে খাদ্য বিতরণ
আজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি কামরুজ্জামান ভূইয়া, অর্থ সম্পাদক শাহিনুর ইসলাম এবং প্রকল্প ইনচার্জ মোজাম্মেল হোসেন।অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার। তিনি বলেন, “আমরা বাল্যবিবাহ কমাতে চাই। এজন্য বিশেষ করে মেয়েদের বিনামূল্যে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করছি, যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে।”
রাহেনা করিম ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ এবং মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট