1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্য এবং বরিশাল-১ (গৌরনদী-আগাইলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে জয়ী হন তিনি। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১৮ বছর পর গুরুত্বপূর্ণ এই আসনটি পুনরায় বিএনপির দখলে ফিরে আসে।

জহির উদ্দিন স্বপনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবরে তার নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। এলাকাবাসী আশা করছেন, তার অভিজ্ঞ নেতৃত্বে এই অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।রাজনৈতিক পটভূমি ও ক্যারিয়ার জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক জীবনের সূচনা ছাত্র রাজনীতির মাধ্যমে। তিনি বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা রাখেন।

১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সহ-দপ্তর সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং দলের ‘মিডিয়া সেল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সংসদীয় অভিজ্ঞতা সংসদীয় রাজনীতিতে এটি তার তৃতীয় বিজয়। এর আগে তিনি ১৯৯৬ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। সংসদ সদস্য হিসেবে তিনি ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ ও বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আন্তর্জাতিক অঙ্গন ও শিক্ষা আন্তর্জাতিক পরিমণ্ডলেও জহির উদ্দিন স্বপন সমানভাবে সক্রিয়। তিনি দুইবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের নেটওয়ার্ক ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন’ (পিজিএ)-এর এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর জহির উদ্দিন স্বপন রাজনৈতিক কৌশল প্রণয়ন, নীতি বিশ্লেষণ ও আন্তর্জাতিক কূটনীতি এবং সংসদীয় বিষয়ে অভিজ্ঞ।

 

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট