1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ ব্যবসায়ী গ্রেফতার

মো. আল-আমিন দেওয়ান কালীগঞ্জ (গাজীপুর)
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে থানা পুলিশের রাত্রিকালীন কিলো-৫ ও যৌথবাহিনী মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) গভীল রাতে কালীগঞ্জথানার রাত্রিকালীন কিলো-৫ ও যৌথবাহিনী কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকাস্থ সেভেন রিংস সিমেন্ট কোম্পানির ৬নং গেইট সংলগ্ন গোদারাঘাট রোডের পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকা সহ ৩ জন আসামিকেগ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দেওপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে আল-আমিন (৩১), আনোয়ার হোসেনের ছেলে আবিদ হাসান (৩১) আব্দুল বাতেনের ছেলে সিয়াম আহমেদ (২১)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কালীগঞ্জ থানায়১৭(২)২৬ নং মামলা রুজু করা হয়। বুধবার দুপুরে আসামীদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। দুপুরে আসামীদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট