
লক্ষীপুর জেলা অধীনে রায়পুর উপজেলার মোল্লারহাট সড়ক বকুলতলা এলাকায় মিনি ড্রাম ট্রাকের সাথে সিএনজির ধাক্কা লেগে সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় নারীসহ আরও দুজন আহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রু-২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে, লক্ষীপুর জেলার আয়তাধীনে রায়পুর উপজেলার মোল্লারহাট সড়ক বকুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে চালক গুরুতর আহত হওয়ায় লক্ষ্মীপুর সদর হসপিটালে জরুরি বিভাগে নেয়,ডাক্তার দেখার পর হসপিটালে ভর্তি দেন।
আহত ডাইভার (চালক) হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার, চর রমনী মোহন ইউপি,শাকচর মুসলিম পাড়ার চান মিয়া(৪২) পিতা: নুরুল ইসলাম সিএনজি চালিত চালকে স্থানীয় বাসিন্দারা গুরুতর অবস্থায় উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্র জানায়, রায়পুর উপজেলার মোল্লারহাট সড়ক বকুলতলা এলাকায় মিনি ড্রাম ট্রাকের ড্রাইভার সতর্ক না থাকায়, মিনি ড্রাম ট্রাকে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক গুরুতর আহত হয় ।