1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

আবদুল মোতালেব, নোয়াখালী :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়খেলার মাঠে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। কেন্দ্রীয় খেলার মাঠে নির্মিত এ বাস্কেটবল ও ভলিবল কোর্টে আমাদের শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন করবে এবং এখান থেকেও ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে এ প্রত্যাশা করছি। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস্ধসঢ়; (ডিপিডি) দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট