1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দীঘিনালায় ৪ ইস্ট বেঙ্গলের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

দীঘিনালায় ৪ ইস্ট বেঙ্গলের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) 
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
খাগড়াছড়ির দীঘিনালায় ৪ ইস্ট বেঙ্গল (দি বেবি টাইগার্স)-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, প্রদর্শনী, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা জোন সদর প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে বিভিন্ন জোনের জোন কমান্ডার, সেনা কর্মকর্তা ও সৈনিকবৃন্দ, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।আলোচনা সভায় ৪ ইস্ট বেঙ্গলের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়। ব্রিগেডের সদস্যরা স্বাধীনতা পূর্ব ওয়েস্ট বেঙ্গল গঠিত হওয়ার পর দেশ ও পার্বত্য অঞ্চলের সুরক্ষা, শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে স্থানীয় জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর পাশাপাশি দুঃস্থ ও দুর্গম এলাকায় জনকল্যাণমূলক কাজেও তাদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রদর্শনীতে এ সকল অর্জন ও স্মৃতিচিহ্ন উপস্থাপন করা হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, পার্বত্যাঞ্চলে শান্তি, উন্নয়ন ও জনগণের আস্থা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি স্থানীয় জনগণের সঙ্গে সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে প্রীতিভোজের আয়োজন করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আয়োজন সশস্ত্র বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক হবে এবং দীঘিনালার শান্তি ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট