1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের মাঠ দিবস অনুষ্ঠিত  - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানীর উত্তরায়  হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ।  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে। খোকসায় খাল খনন প্রকল্পে আগুন, লুটপাট-সন্ত্রাসীদের তাণ্ডব ! জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় ! মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতন প্রতিবাদে মাদ্রাসায় তালা দিলেন বিক্ষুব্ধ এলাকাবাসী  !‎ বাগমারায়   গোপন  রাজনীতির  প্রতিবাদে  বিক্ষোভ  মিছিল  সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে ফজলুল হক মিলন। শেরপুরে পাহাড়ি ঢলের পূর্বাভাস ঝুঁকিতে সীমান্তবর্তী জনপদ ! স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে  অছি নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের মাঠ দিবস অনুষ্ঠিত 

জাহিদ হাসান , জামালপুর:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়নের বটতলা এলাকায় ফরিদ উদ্দিন মাসুদের বাড়িতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে World Vision মাঠ দিবস–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি হিসেবে মালচিং পদ্ধতিতে টমেটো ও মরিচ চাষের ফলাফল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উৎপাদক দলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন এবং মালচিং পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, মাটির আর্দ্রতা ধরে রাখা, আগাছা দমন এবং কম খরচে অধিক লাভ অর্জনের বিষয়গুলো হাতে-কলমে পর্যবেক্ষণ করেন। মাঠ দিবসটি অনুষ্ঠিত হয় ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান  বিজনেস ডেভেলপমেন্ট অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শামছুল ইসলাম এবং উপ-সহকারী গোলাম মোস্তফা। তারা কৃষকদের উদ্দেশ্যে মালচিং প্রযুক্তির গুরুত্ব ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উল্লেখ্য, জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পটি অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP) এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে রয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংগঠনসমূহ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকরা জানান, মালচিং পদ্ধতি ব্যবহার করলে জমিতে সেচের প্রয়োজন কমে আসে, আগাছা দমন সহজ হয় এবং ফসলের গুণগত মান বৃদ্ধি পায়। তারা এই পদ্ধতিকে আরও বিস্তৃত আকারে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট