1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জেলা কারাগারে অসুস্থ হয়ে  পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ লিপনের মৃত্যু  - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

জেলা কারাগারে অসুস্থ হয়ে  পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ লিপনের মৃত্যু 

 তাজুল ইসলাম প্রধানঃ গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) 
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামীকুল ইসলাম লিপন গাইবান্ধা জেলা কারাগারে,একটি মামলায় দীর্ঘ দিন থেকে বন্দি ছিলেন।
১৫ ফেব্রুয়ারিতে রোববার  মধ্য রাতে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কতৃপক্ষ তাকে  প্রথমে  গাইবান্ধার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে  উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয় ।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে… রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেল কারাগারের জেলার আতিকুর রহমান জানান তিনি দীর্ঘ দিন যাবৎ গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি ছিলেন।এর আগে ও কারাগার থেকে সে চিকিৎসা গ্রহণ করেছেন।উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন   ১৯৯৬ সালে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।, এরপর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,২০১৮ সাল হতে অদ্যবধি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্বপালন করছেন।
তাকে ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার ডিবি পুলিশ। এরপর পলাশবাড়ী থানার একটি মালায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরন করা হয়।তিনি দীর্ঘ দিন পর জামিনে মুক্তি পেলে ৫ ফেব্রুয়ারী আবারো  জেল গেট থেকে তাকে পুনরায় গ্রেফতার দেখায় পুলিশ সর্বশেষ গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫  মামলার হাজতি হিসেবে তিনি জেলা কারাগারে ছিলেন। উল্লেখ্য: উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণ মারি গ্রামের মরহুম জোব্বার সরকারের তৃতীয় পুত্র। পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও পরে উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট