1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পালং-জাজিরাবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা ও অঙ্গীকারের বার্তা দিলেন নব নির্বাচিত এমপি সাঈদ আহমেদ আসলাম - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

পালং-জাজিরাবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা ও অঙ্গীকারের বার্তা দিলেন নব নির্বাচিত এমপি সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

পালং-জাজিরাবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন, শরীয়তপুর-১ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।

তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানান, “সকল প্রশংসা মহান রবের। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে সেই আনন্দই মহিমান্বিত হয়।”তিনি প্রিয় পালং-জাজিরাবাসীকে আসসালামু আলাইকুম জানিয়ে বলেন, জনগণের দেওয়া ভালোবাসা ও বিশ্বাস তার কাছে আমানত স্বরূপ। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন। তিনি আরও বলেন, “আমি কথা দিচ্ছি, আপনাদের বিশ্বাসের মান রক্ষা করবো, ইনশাআল্লাহ।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, তার দুয়ার সবসময় এলাকার সর্বস্তরের মানুষের জন্য খোলা থাকবে। এছাড়াও যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বক্তব্যকে ঘিরে শরীয়তপুর বাসীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।
অনেকেই তার এই অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন এবং এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট