1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শফিকুর রহমানের বাসায় তারেক রহমান পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা আগামীকাল বলয়গ্রাস সূর্যগ্রহণ জেলা কারাগারে অসুস্থ হয়ে  পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ লিপনের মৃত্যু  শেরপুরে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নোয়াখালী ৪৮জন প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে ৩৫ জনের জামানত বাজেয়াপ্ত রংপুরে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়  ঘেরাও গাজীপুর-৫ আসনে নির্বাচিত ফজলুল হক মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন বান্দরবানে বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন  বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

গাজীপুর-৫ আসনে নির্বাচিত ফজলুল হক মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চায়

মো. আল-আমিন দেওয়ান কালীগঞ্জ (গাজীপুর) :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপির সাবেক ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিজয়ী এই সংসদ সদস্যকে মন্ত্রী পরিষদে চায় গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনের মানুষ। অনুসন্ধানে জানা যায়, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, একেএম ফজলুল হক মিলনকে বিএনপি সরকারের মন্ত্রী পরিষদে স্থান দেওয়ার দাবী গাজীপুরের-৫ আসনের জনগণের।
কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. মনির উদ্দিন পাঠান (মিঠু) বলেন, রাজধানীর পার্শ¦বর্তী জেলা গাজীপুর। সব সরকারের আমলেই এ জেলায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়ে থাকেন। একেএম ফজলুল হক মিলন বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তাকে বিএনপি সরকারের মন্ত্রী সভায় স্থান দিলে তার অভিজ্ঞতা দিয়ে মন্ত্রী পরিষদে উল্লেখযোগ্য ভূমিকা রাখতেপারবেন। কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান বলেন, একেএম ফজলুল হক মিলন শিক্ষাযোগ্যতায় ও রাজনৈতিক দিক থেকে অনেক বিজ্ঞ একজন মানুষ। তাকে বিএনপি সরকারের মন্ত্রী করা হলে দেশ ও জাতীর উন্নতিহবে।গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, বিপুল ভোটে বিজয়ী একেএম ফজলুল হক মিলন গাজীপুরে বয়োজেষ্ঠ পরিচ্ছন্ন ও পরিক্ষিত রাজনীতিবিদ। তিনি আওয়ামীলীগ সরকারের আমলে জেলা বিএনপিকে আগলে রেখেছিলেন। তার মতো একজন সৎ, দক্ষ, পরিক্ষিত ও যোগ্য নেতাকে বিএনপি সরকারের মন্ত্রী করা এখন সময়ের দাবি।

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুলআহসান মিন্টু বলেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপিরসাবেক ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপিরআহবায়ক একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে সংসদ সদস্যনির্বাচিত হয়েছেন। গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া)আসনের মানুষ বিজয়ী এই সাংসদকে বিএনপির চেয়ারম্যান তারেকরহমান এর মন্ত্রী পরিষদে দেখতে চাই। একেএম ফজলুল হক মিলন ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথকাঁপানো নেতার অন্যতম একজন। কেন্দ্রীয় এই নেতা হাসিনা সরকারের আমলে ১১ বার কারাগারে গিয়েছিলেন। ফজলুল হক মিলন কারাগারে থাকা অবস্থায় তার মা মৃত্যুবরণ করেন। কারাগারে থাকা অবস্থায় মিলনের স্ত্রী শম্পা হক জীবনের ঝুঁকি নিয়ে অনেক মিছিল সভা করে ৪ বার আওয়ামীলীগের আক্রমণে আহত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের একমাত্র বিএনপির এমপি ছিলেন ফজলুল হক মিলন। কালীগঞ্জে আওয়ামীলীগ সরকার একাধিকবার প্রতিমন্ত্রী দিয়েছেন। তাই বিএনপির নির্যাতিত কেন্দ্রীয় নেতা একেএম ফজলুল হক মিলনকে বিএনপি সরকারের প্রথম একজনকে মন্ত্রী পরিষদে চায় কালীগঞ্জের মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট