রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

রাশিয়া শান্তি চুক্তির জন্য কখনো প্রস্তুত নাও হতে পারে : ন্যাটোর মার্কিন দূত

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬



আন্তর্জাতিক নিউজ ডেস্ক :   ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া হয়তো কখনোই কোনো চুক্তিতে আসবে না বলে মন্তব্য করেছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন প্রতিনিধি। প্রায় চার বছর আগে মস্কোর বাহিনী এই যুদ্ধ শুরু করেছিল।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক প্যানেল আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার বলেন, ‘‘আমার মনে হয় ইউক্রেনীয়রা বর্তমান পরিস্থিতিতে একটি যুক্তিসঙ্গত ও ন্যায্য চুক্তিতে আসতে আগ্রহী।’তিনি আরও বলেন, ‘কিন্তু আমি নিশ্চিত নই যে শেষ পর্যন্ত রাশিয়ানরা চুক্তির জন্য প্রস্তুত, বা তারা আদৌ কোনোদিন চুক্তিতে পৌঁছাতে পারবে কি না।’তার এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একই দিনে দেওয়া বক্তব্যের ঠিক উল্টো। ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কিকে ‘এগিয়ে আসতে হবে’ কারণ ‘রাশিয়া একটি চুক্তিতে পৌঁছাতে চায়।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত বন্ধে ট্রাম্প চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।মস্কো এখনও ইউক্রেনের কাছ থেকে বিশাল ভূখণ্ড এবং রাজনৈতিক ছাড়ের দাবিতে অনড় রয়েছে। তবে কিয়েভ এই দাবিকে আত্মসমর্পণের শামিল বলে প্রত্যাখ্যান করেছে। রাশিয়া চায় ইউক্রেনীয় বাহিনী পূর্ব দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যাক।

ইউক্রেন একতরফাভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি নাকচ করে দিয়েছে। এর পরিবর্তে তারা যেকোনো যুদ্ধবিরতির পর রাশিয়া যাতে পুনরায় আক্রমণ করতে না পারে, সেজন্য পশ্চিমাদের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি চাইছে।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews