
আজ ১৪ ফেব্রুয়ারী ভোরে কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে।আক্রান্ত কর্মীর নাম আজগর আলী শেখ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে ফজরের নামাজ পড়ার জন্য তিনি যখন মসজিদের দিকে যাচ্ছিলেন, তখন মির্জাপুর সানারপাড়ার একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।
সন্ত্রাসীরা বাঁশ দিয়ে তার মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। আঘাতটি মেরুদণ্ডে হওয়ায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে কোনো মামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।