1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি

মো. গিয়াস উদ্দিন , লক্ষীপুর 
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দেশবাসী তথা লক্ষ্মীপুর বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন দেশের মানুষ আমাদের সুযোগ করে দিয়েছে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশব্যাপী ধানের শীষের বিজয় উপলক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এলাকার উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এই এলাকার জনগণের বিজয়। তাই এ বিজয় জনগণের প্রতি উৎসর্গ করছি।’ তিনি সবাইকে সাথে নিয়ে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘অতীতে যেভাবে সবার পাশে ছিলাম। সবার পাশে আছি, সবার পাশে থেকে কাজ করব। পাশাপাশি সকলের প্রতি সম্মান-শ্রদ্ধা রেখে কাজ করব। এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয়। এটা লক্ষ্মীপুর-৩ সদর আসনের জনগণের বিজয়। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে পথ চলতে চাই।’ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান উল্লেখ করে এ্যানি বলেন, ‘যে-সব কাজ হয়নি বিগত দিনে, সবাইকে সঙ্গে নিয়ে সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট