1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ - গ্রামজুড়ে চাঞ্চল্য - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ – গ্রামজুড়ে চাঞ্চল্য

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
শেরপুর-২ আসনের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে ১২ নম্বর কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। নির্বাচনের আগে করা এক ব্যতিক্রমী মহিষ বাজি এখন এলাকাজুড়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের আগেই উত্তর নাকশী গ্রামের আব্দুর মান্নান ও বালুঘাটা গ্রামের আমীর হোসেনের মধ্যে ব্যতিক্রমী এই বাজিটি হয়। বাজির শর্ত ছিল, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুর মান্নান দেবেন ৫টি মহিষ, আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আমীর হোসেন দেবেন ১টি মহিষ। ভোট গণনা শেষে ফলাফলে শেরপুর-২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হওয়ায় বাজিতে পরাজিত হন আমীর হোসেন। পরে পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে শুক্রবার সকালে মহিষটি বুঝে নেন উত্তর নাকশীর শিমুলগড়া এলাকার আব্দুল মান্নান।
মহিষ নিয়ে বিজয় মিছিলের মতো করে গ্রামে প্রবেশের সময় উত্তর নাকশীজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই ভিড় করে দেখতে থাকেন এই ব্যতিক্রমী ঘটনার দৃশ্য।স্থানীয়দের ভাষ্য, নির্বাচনী উত্তাপের মধ্যেও এমন অভিনব বাজি ও তার বাস্তবায়ন এলাকায় কৌতূহল ও বিনোদনের খোরাক জুগিয়েছে, যা দীর্ঘদিন আলোচনায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট