বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্র্যাচুইটির টাকা আত্মসাতের অভিযোগ ! কালীগঞ্জে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮ ! কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার ! দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) কর্মী সুজন চাকমা নিহত ! সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি । দিনাজপুরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৪  আটক ! মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য ! শ্রেণিকক্ষে বারবার ছাদ ধস: আতঙ্কে দিন কাটছে নগরঘাটা রহমতিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ! গাইবান্ধায় “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা” কার্যক্রমের মতবিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত ! সরকারি স্কুলে ‘অতিরিক্ত ফি আদায়! খণ্ডকালীন শিক্ষকের বেতনের দোহাই, ক্ষুব্ধ অভিভাবকরা !           

লক্ষ্মীপুরের ৪ আসনেই ধানের শীষের বড় জয়

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থীরা। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
বেসরকারি ঘোষণা অনুয়ায়ী, জেলায় বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে তিনি পেয়েছেন ১,৩৩,৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১,১৭,৭৭৯ ভোট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের অংশ) আসনে বিএনপির আবুল খায়ের ভূঁইয়া ১,৪৫,৯১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ১,৩৪,০৪২ ভোট।
এদিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির আশরাফ উদ্দিন নিজান ১,১৪,০২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত এ আর হাফিজ উল্লাহ পেয়েছেন ৭০,৭৬৫ ভোট।
রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির শাহাদাত হোসেন সেলিম ৮৫,৪৫৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে এনসিপি প্রার্থী মাহবুব আলম ৫৬,৪৩৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানিয়েছেন, জেলায় গড়ে প্রায় ৬০.১৪ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে এবং কোনো বড় ধরনের সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করলেও দলীয় হাইকমান্ডের নির্দেশে কোনো বিজয় মিছিল করা হয়নি।

নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক প্রতিক্রিয়ায় বলেন, “এই জয় জনগণের জয়। আমরা মানুষের হারানো ভোটাধিকার ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews